ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

টেকনাফ উপজেলার বাহারছড়ায় নিজ বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে রফিক (৪০) নামে এক কৃষককে অপহরণ করেছে একদল সশস্ত্র সন্ত্রাসীরা । মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর তাঁকে নিয়ে গহিন পাহাড়ের দিকে চলে যায় অপহরণকারীরা।

অপহৃত রফিক দক্ষিণ শিলখালী চৌকিদারপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাঁর ছোটো ভাই আব্দুল্লাহ কায়সার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁর বড় ভাই রফিককে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ডিউটিরত এএসআই ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অপহরণকারীরা রফিককে নিয়ে গহিন পাহাড়ের দিকে চলে যায়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রফিককে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

আপডেট সময় : ১১:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬