ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি – সাইফুল ইসলাম সম্পাদক – মোঃ জুনায়েদ ​কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৬ রামু কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক অসুস্থ : দোয়া কামনা পরিবারের রোহিঙ্গা-স্থানীয় সম্পর্ক: শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কক্সবাজারে মতবিনিময় কবি অমিত চৌধুরী নাগরিক শোকসভা পরিষদের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন গঠিত, মাহিন সভাপতি, হেভা সা: সম্পাদক ১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

টেকনাফ পৌরসভার ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টেকনাফ পৌরসভা।

অভিযানে দোকানের সামনে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এ সময় এক দোকানিকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) টেকনাফ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়। টেকনাফ বাসস্টেশনের ঝর্ণা চত্বর থেকে অভিযান শুরু করে বিভিন্ন সড়ক ও দোকানপাটের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে পৌরসভার ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা অপসারণে পদক্ষেপ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত তিন মাসব্যাপী সাপ্তাহিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচিতে টেকনাফে কর্মরত বিভিন্ন এনজিও ও ওয়াশ কার্যক্রমের অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অভিযান চলাকালে দোকানিদের তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা না বসানো, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং পৌর এলাকার সৌন্দর্য বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এসএম অনীক চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমদ, এলজিইডির টেকনাফ উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন খান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. শফিউল হাবিব ভূঁইয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সৈয়দ হোসেন, পৌর কর আদায়কারী রবিউল ইসলাম এবং পৌরসভার প্রধান সহকারী মো. ওসমানুল কবির (ওয়াসিম)।

টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমদ বলেন, পৌরসভার সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। টেকনাফ বাসস্টেশন থেকে উপজেলা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, সরকারের সৌন্দর্যবর্ধন কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পৌর এলাকার পরিবেশ সুন্দর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের পর কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস.এম. অনীক চৌধুরী দোকানিদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক দোকানের সামনে নির্ধারিত স্থানে ডাস্টবিন রাখতে হবে এবং ময়লা-আবর্জনা সেখানে ফেলতে হবে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত স্থান থেকে এসব বর্জ্য সংগ্রহ করবেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে সাপ্তাহিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট সময় : ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬