ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা

যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম

যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চার দিন লড়ার পর হেরে গেলেন মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূ।

গত বুধবার দিবাগত রাত ২টা ৯ মিনিটে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

​নিহত মরিয়ম চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) টমটমচালক সরওয়ার আলমে একমাত্র মেয়ে। চার বছর আগে প্রায় ৬ লাখ টাকা খরচ করে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের (২ নম্বর ওয়ার্ড) ভাইয়ারপাড়ার ফরহাদ হোসেনের (৩০) সাথে তাঁর বিয়ে হয়েছিল।

​নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মরিয়মের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে গত ৪ অক্টোবর ৩ লাখ টাকা দাবির অজুহাতে ফরহাদ ও তাঁর পরিবারের সদস্যরা মরিয়মকে মারধর করে।

নির্যাতনের একপর্যায়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মরিয়মের মাকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলা হয়।

​পরদিন (৫ অক্টোবর) মরিয়মের মা চরম্বায় গিয়ে মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সেখানে চার দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

​চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যম কে জানান, গৃহবধূর মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম

যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম

আপডেট সময় : ১১:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬