যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন ।
প্রতিমন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১১ এা নাগাদ আকাশ পথে কক্সবাজার পৌঁছাবেন।
কক্সবাজার পৌঁছে দুপুর ১২টায় তিনি চকরিয়া উপজেলায় বাণিজ্যিক বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরবর্তীতে বেলা ২টায় কক্সবাজারের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সংস্থাটির সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
বুধবার বিকেল ৪টায় প্রতিমন্ত্রী আকাশপথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























