ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না

গেল ক’দিন ধরে, বিশেষকরে শহরে কুয়াশা নামার পর থেকে জয়া আহসানকে দেখা গেছে ঘর-গেরস্থালিতে ব্যস্ত হতে! মানে কখনও ছাদবাগিচা, কখনও ঢাকার অদূরে ফার্মহাউজে; গাছ-গাছালি আর ফল-মূলের সঙ্গে সখ্যতা গড়তে। তাও আবার সাদামাটা সাজ-পোশাকে।

সেই জয়া বুধবার (১০ ডিসেম্বর) রাতে আপেল হাতে হঠাৎ চমকে দিলেন নেটাগরিকদের! সঙ্গে নতুন লুকে ধরা দিলেন এই অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। যদিও ছবির ওজনদার ক্যাপশনে জন্ম দিয়েছে নতুন বার্তা।

প্রকাশিত একগুচ্ছ আপেল-ছবির মাঝেও তার বার্তাটি যেন ভাবনার খোরাক জুগিয়েছে, বিশেষ করে নারীকুলে। তিনি লাল টকটকা আপেল হাতে নিয়ে ফটোশুট করে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘ডোন্ট বি এন অ্যাপল’, মানে আপেল হয়ো না। জয়া সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন, এমন হয়ো না যাতে কেউ চাইলেই কামড় দিয়ে খেয়ে ফেলতে পারে কিংবা সহজে পচে যেতে পারো।

এই ছবিগুলোতে তার কঠোর বার্তা আর ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা খয়রি রঙের ব্লাউজ। সঙ্গে ম্যাচিং টিপ, লিপস্টিক, খোঁপায় গোলাপ ও আপেল। নিম্নাঙ্গে বেছে নিয়েছেন উন্মুক্ত নাভিতে ধূসর রঙের জিন্স। চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে আভিজাত্যের লুক।

যদিও সব ছাপিয়ে সবার নজর কেড়েছে হাতের মুঠোয় আপেল আর ছবির ক্যাপশনে! যা গতরাত থেকেই সোশ্যালে আলোচনার কেন্দ্রে চলে আসে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না

আপডেট সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫