ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ

বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় দ্বিখণ্ডিত হয়েছে নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী এক ফিশিং ট্রলার।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের তৎপরতায় ওই পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।

কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার একটি ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা সাগরে পড়ে যান।

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও নিখোঁজ শিশুটির সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে”।

তাদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬