ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

দ্রুত সকল রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন, কক্সবাজারের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক পুরাতন রোহিঙ্গাদের তালিকা তৈরি করা এবং রোহিঙ্গাদের সহায়তাকারী সকল সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের কঠোর আইনের শাস্তির আওতায় আনার দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি ও পিস ফ্যাসিলিটিটর গ্রুপ পিএফজি। ২৫ আগষ্ট সকাল ১১ টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্ত্বরে রোহিঙ্গা আগমনের ৯ বছর উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন।

রোহিঙ্গাদের মানবিক আশ্রয় নিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষ এখন অমানবিক পরিস্থিতির মধ্যে আছে। রোহিঙ্গারা যে কোন সময় ক্যাম্প থেকে বের হয়ে অবাধে অপরাধে জড়িত হচ্ছে। তারা প্রতিনিয়ম পরিবেশ ধ্বংস করছে। রোহিঙ্গারা মাদক এবং অপহরণ বানিজ্য করছে। ফলে কক্সবাজার সম্পর্কে সারা দেশে এবং আর্ন্তজাতিক মহলে নেতীবাচক প্রভাব পড়ছে।

এর ফলে কক্সবাজারের শত বছরের পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। ইতি মধ্যে পুরাতন রোহিঙ্গা সহ প্রায় ৫ লাখের বেশি রোহিঙ্গা ভোটার হয়ে গেছে। দ্রুত এসব রোহিঙ্গাদের সব ধরনের জাতিয় পরিচয় পত্র সহ জন্মসনদ বাতিল করতে হবে। এ সময় বক্তারা দাবী করেন চলতি বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন অথবা অন্য কোন দেশে স্থানান্তর করতে হবে। উক্ত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর পিএমজির কর্ডিনেটর মাহাবুরুব রহমান। এতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজিত দাশ,জেলা ঈমাম সমিতির সাবেক সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী,কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এনজিও কর্মকর্তা ও মানবাধিকাকর্মী মিজানুর রহমান বাহাদুর।

বিএনজি নেতা মনজুর আলম,অবসর প্রাপ্ত শিক্ষক এম জাবের,সাবেক বন বিভাগের কর্মকর্তা আবু শামা, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, ছাতনেতা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। মানববন্ধন সমাবেশে কক্সবাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুজজন উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬