ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। যদিও সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী ৯ আগস্ট সম্ভাব্য সফরের তারিখ হিসেবে বিবেচনায় রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক সফরসূচি প্রকাশ করা হয়নি। ফলে সফরের তারিখ ও কর্মসূচি নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, সম্ভাব্য সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি নিরাপত্তা, প্রকল্প পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার (JICA) অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রকল্পটির অংশ হিসেবে নির্মিত গভীর নৌচ্যানেলের মাধ্যমে বড় আকারের কয়লাবাহী জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে, যা দেশের জ্বালানি অবকাঠামোয় নতুন মাত্রা যোগ করেছে।

এ ছাড়া মাতারবাড়িকে ঘিরে গভীর সমুদ্রবন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এলএনজি অবকাঠামো এবং শিল্পায়নের সম্ভাবনাও সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ৯ আগস্টের সম্ভাব্য তারিখটি এখনও চুড়ান্ত নয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬