ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ

প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট

কক্সবাজারের প্রবীণ আইনজীবী, ‘কক্সবাজারের ইতিহাস’ গ্রন্থের লেখক এবং কক্সবাজার আইন কলেজের প্রাক্তন শিক্ষক, সাবেক পিপি, অধ্যাপক নুর আহমদ এডভোকেটের প্রথম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট। ২০২৫ সালের এই দিনে ৮২ বছর বয়সে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন।

তিনি কক্সবাজারের জ্যেষ্ঠ ও প্রবীণ আইনজীবী ছিলেন। ছিলেন লেখক ও গবেষক। ‘কক্সবাজারের ইতিহাস’ নামক বিখ্যাত গ্রন্থের রচিয়তা। কক্সবাজার কলেজ, কক্সবাজার আইন কলেজসহ দেশের বিভিন্ন কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।

১৯৬৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএ অনার্স এবং ১৯৬৬ সালে এম এ পাশ করেন। ১৯৭৩ সালের ৩০ জানুয়ারী তিনি কক্সবাজারের আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন।

তাঁর পৈত্রিক বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়া গ্রামে। তিনি স্থায়ীভাবে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় বসবাস করতেন।

তাঁর পুত্র এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে প্রফেসর নুর আহমদ এডভোকেটের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট

আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬