ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন

উখিয়ায় অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, রাজাপালং ইউনিয়নের হাতিমুরা খাল ও ছড়া থেকে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ ও স্থানীয় জনপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এসব উত্তোলিত বালু ডাম্প ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম আলোচনায় এসেছে।

রাজাপালং ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিক, রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম, সাইফুল, ইশতিয়াক এ বালু উত্তোলনে জড়িত বলে অভিযোগ স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া বালু উত্তোলন করা হলে তা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খালের তীর ভাঙন, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক রশিদ আমিন বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।কারণ, খালের পাড়ের জমিগুলোও ভেঙ্গে এখন বিলীন হওয়ার পথে।

পরিবেশবিদদের মতে, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদী ও খালের তলদেশের ভারসাম্য নষ্ট হতে পারে। পাশাপাশি বর্ষা মৌসুমে ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. ইসলাম মাহমুদ একটি গণমাধ্যমকে জানিয়েছেন , “ড্রেজার মেশিনের মাধ্যমে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে খালের স্বাভাবিক প্রবাহ, তলদেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে খালের দুই পাশের মাটি ভেঙে পড়া, কৃষিজমির ক্ষতি এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই খাল থেকে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে অভিযুক্তদের একজন রফিকের সঙ্গে সাংবাদিকেরা যোগাযোগ করলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের বিষয়টি শুনে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, অবৈধ বালু উত্তোলন হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ

উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন

আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬