ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান

“অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী” এ প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালিত হয়েছে কক্সবাজারে।

এ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ ও টেকসই পৃথিবী গঠনে মানের ভূমিকা,পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রম অবহিতকরণ সম্পর্কে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিএসটিআই’র মানদন্ড মেনে টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য তৈরী করাই উৎপাদনকারী ও আমদানীকারকদের দায়িত্ব।

এছাড়া ভোক্তা ও সাধারণ মানুষেরও উচিত মানসম্পন্ন পণ্য ক্রয় করা এবং এ বিষয়ে তাদের সচেতন হওয়া খুবই জরুরী বলে মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার,বিএসটিআই এর উপপরিচালক মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: টিটু চন্দ্র শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা,ব্যবসায়ীদের পণ্যের গুণগত মান প্রাধান্য দেয়া ছাড়া সঠিকভাবে বাজারজাতকরণের উপরও জোর দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরীকারী প্রতিষ্ঠানসহ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনারও আহবান জানান তারা।

এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বি়ভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ

বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান

আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬