ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস

খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ

রামুর রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ ও স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশের পাহাড় থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বে ওই চক্রটি বালু উত্তোলন করছিল বলে অভিযোগ স্থানীয়দের।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের এক নেতা ওই বালুমহাল ইজারা নেওয়ার পর স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে তা উপ-ইজারা দেন। এরপর ওই চক্রটি ইজারার শর্ত ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে পাহাড়ের বালু উত্তোলন করে আসছে।

স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বলেন, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ

আপডেট সময় : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬