ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে তাঁর পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই যুবককে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটকোলামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করে তাঁর পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বড়হাতিয়া এলাকায় এক ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ

লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক

আপডেট সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬