ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো: জাবেদ। এ ঘটনায় তানভীর (২০) নামে তাঁর সাথে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার দুপুরে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত তানভীরও একই এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণ শেষে জাবেদ, তানভীরসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারবুনিয়া এলাকায় পৌঁছালে একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জাবেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

​খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর জড়িত প্রাইভেটকার ও নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

​উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। ঘটনায় জড়িত দুটি যানবাহনই আটক রাখা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু

আপডেট সময় : ০৮:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬