ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫

সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গেলো ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার শহর ও শহরের আশেপাশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন শহর ও সংলগ্ন ইউনিয়নগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই-চুরি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃতদের মধ্যে একজন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। গ্রেফতারকৃত এই ছিনতাইকারীর নাম মোর্শেদ আলম (৩০)। সে পৌরসভার বৈদ্যরঘোনা এলাকার খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন, অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট ৫টি মামলা ও জিডি রয়েছে।

​অভিযানে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। তারা হলেন—ঢাকার মিরপুরের বাসিন্দা মোঃ সাকিব (২৩), ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ার মোঃ শাহজাহান (২৫), পৌরসভার লাইট হাউস পাড়ার মোঃ জাবেদ (৩০), খুরুশকুলের সাগর দে (২৩), মহেশখালীর হোয়ানকের মোঃ ফয়সাল (১৯), উখিয়ার হলদিয়া পালংয়ের মোবারক হোসেন (৩৪), চট্টগ্রামের চন্দনাইশের রশিদ আহাম্মদ (৫৮) এবং চকরিয়া পৌরসভার রাজধানী পাড়ার মোঃ ফারুক (৩১)।

​এছাড়া ধর্তব্য অপরাধে যুক্ত থাকায় ভারুয়াখালী এলাকার জুনায়েদ (২৫) ও খুরুশকুলের জাহেদকে (২২) গ্রেফতার করা হয়েছে।

​অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন—খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মাহবুব আলম, ঝিলংজার শুকনাছড়ির অলি হোসেন তোফান (৩০), পৌরসভার কুতুবদিয়া পাড়ার মাহবুব আলম (২৩), দক্ষিণ হাজী পাড়ার শাকেরা বেগম এবং ভারুয়াখালীর গুচ্ছগ্রাম এলাকার রফিক উল্লাহ (৫০)।

​কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫

আপডেট সময় : ১১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬