ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

উখিয়ার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাতটার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে আনুমানিক সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি কেবল সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে।

​জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগ :

কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

আপডেট সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬