ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর

বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার

কক্সবাজারের চাঞ্চল্যকর কুলসুমা হত্যা মামলার মূল আসামি রোহিঙ্গা যুবক মোঃ ইরফানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানা পুলিশ ও এপিবিএন-এর যৌথ অভিযানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া থানাধীন মধুছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইরফান কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত লেদু হোসেনের ছেলে।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ‘স্ট্যান্ড পার্ক রিসোর্ট’-এর ৩০২ নম্বর কক্ষে নিজের কথিত প্রেমিকা কুলছুমা আক্তারকে (২২) ছুরি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করেন ইরফান। হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে এ ঘটনায় কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ২, তারিখ: ০১/০২/২০২৬)।

​ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৮ অক্টোবর বিকেলে মধুছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে ইরফানকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ

বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬