ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় শিকারীদের ফাঁদ থেকে ২৪ টি বক উদ্ধার আন্তর্জাতিক ফ্লাইটে আগত বিদেশি পর্যটকদের মনোরঞ্জন ও সেবার জন্য কি কক্সবাজার প্রস্তুত! আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ : কলাতলী থেকে লিংক রোড পর্যন্ত চলবে অভিযান শহরের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের পঁচিশ হাজার টাকা জরিমানা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লিংক রোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পর্যটন প্রকল্প, সমঝোতা স্মারক সই

উখিয়ায় শিকারীদের ফাঁদ থেকে ২৪ টি বক উদ্ধার

উখিয়ায় বন্যপ্রাণী শিকারবিরোধী অভিযান চালিয়ে ২৪টি সাদা বক উদ্ধার করেছে বনবিভাগ।

এ সময় বক শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা বকগুলো উখিয়া রেঞ্জ অফিসে নিয়ে পরিচর্যার পর নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস সংলগ্ন উখিয়ারঘাট বিট এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়ার রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ারঘাট বিট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় শিকারিদের ব্যবহৃত ফাঁদ ও অন্যান্য সরঞ্জামের মধ্যে ২৪টি বক জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা বকগুলো উখিয়া রেঞ্জ অফিসে নেওয়া হয়। সেখানে উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের তত্ত্বাবধানে বকগুলো পরীক্ষা-নিরীক্ষা ও পরিচর্যার পর নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। বকসহ যেকোনো বন্যপাখি শিকার, বিক্রি কিংবা পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। বন ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে। উদ্ধার করা বকগুলো সুস্থ থাকায় নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, বন্যপ্রাণী রক্ষায় শুধু বনবিভাগের অভিযান যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। কেউ পাখি শিকার বা বন্যপ্রাণী ধরার চেষ্টা করলে বনবিভাগকে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক, উখিয়ারঘাট বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বনবিভাগ জানিয়েছে, উখিয়ার বিভিন্ন এলাকায় বন্যপাখি শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় শিকারীদের ফাঁদ থেকে ২৪ টি বক উদ্ধার

উখিয়ায় শিকারীদের ফাঁদ থেকে ২৪ টি বক উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬