ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত মো. জসিম (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে এসআরবি-১৫। একই সাথে অপহরণের অভিযোগে জামাল হোসেন (৩১) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর ভোররাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজংপাড়া এলাকায় এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

​জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে কিশোর জসিম নিখোঁজ হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর অপহরণকারীরা ইমোর মাধ্যমে ভিকটিমের পিতা সৈয়দ আহম্মদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​জিডির সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি দল ২৯ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী জামাল হোসেনকে আটক করে।

গ্রেফতার হওয়া আসামি জামাল হোসেন টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬