ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ নাজমুল হাসান নাঈমের নেতৃত্বে এবং কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্যের সার্বিক সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

​অভিযানে ইনানীর ফাইন ডাইনিং রেস্তোরাঁকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসী পণ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​এছাড়া কোর্টবাজার এলাকার আল মদিনা সুইটসকে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজের ব্যবহার ও নোংরা পরিবেশের জন্য ৫০ হাজার টাকা, ইনসাফ রেস্তোরাঁকে রান্নাঘরের সাথে শৌচাগার রাখা ও স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা, শাহ জবারিয়া রেস্টুরেন্টকে নিষিদ্ধ রাসায়নিকের উপস্থিতি ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ব্যবহার না করায় ৪০ হাজার টাকা এবং শাহ মজিদিয়া হোটেলকে লেবেলবিহীন দই বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারি আইন ও বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য জানান, সর্বসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে এবং জেলার প্রতিটি খাদ্যস্থাপনায় এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

​

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬