ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পর্যটন প্রকল্প, সমঝোতা স্মারক সই বিএনপি নেতা এনামুল হকের কন্যা ইয়ারিন মারা গেছেন চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭ বাস টার্মিনালে কুলসুমা হত্যা: এরফানকে প্রধান আসামি করে মামলা জানাজায় মানুষের উপস্থিতি প্রমান করে সাহাব উদ্দিন সিকদার ছিলেন গণমানুষের নেতা” দেশের ১৫ গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার ইলিয়াস রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

জীবনে একজন ভালো বন্ধু কিংবা পথপ্রদর্শককে সুখে-দুঃখে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সম্পর্ক কেবল ভালো লাগার নয়, বরং পারস্পরিক দায়িত্ব ও যত্নের এক মেলবন্ধন। সেই যত্নশীল ভালোবাসার মানুষটিকে একটু বিশেষভাবে ধন্যবাদ বা ভালোবাসা জানানোর দিন আজ। আজ ৩ অক্টোবর, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে তরুণ-তরুণীরা তাদের মনের মানুষের জন্য নানা বিশেষ পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই আজ চোখে পড়বে প্রিয় মানুষের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি, আবেগঘন ক্যাপশন ও ভালোবাসার নানা বহিঃপ্রকাশ।

ইতিহাস ঘেঁটে জানা যায়, এই দিবসটির কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তবে ধারণা করা হয়, ২০১৪ সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এই দিবসটির সূচনা হয়। এরপর ২০১৬ সালের দিকে এসে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গার্লফ্রেন্ড ডে বা ১ আগস্টের আদলেই মূলত ছেলেদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য এই দিনটি উদযাপনের প্রচলন শুরু হয়।

বর্তমান যুগে যেকোনো দিবস উদযাপনে বড় ভূমিকা রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসকে কেন্দ্র করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে এখন তুমুল ট্রেন্ড চলছে। সকাল থেকেই ইনস্টাগ্রাম এবং এক্সে এই হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে রয়েছে। লাখ লাখ ব্যবহারকারী তাদের বয়ফ্রেন্ডের ছবি এই ট্যাগের সঙ্গে পোস্ট করছেন। টিকটক ও ইনস্টাগ্রামে তরুণীরা তাদের সম্পর্কের শুরুর দিকের ছবি এবং বর্তমানের ছবির কোলাজ দিয়ে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন লিল বু পি-এর বিগ বয় বা স্লো ডাউন লাভ সং যুক্ত করে রিলস বানাচ্ছেন। যারা সম্পর্কের বিষয়টি এখনো পুরোপুরি প্রকাশ করতে চান না, তারা বয়ফ্রেন্ডের হাত ধরা, কফির কাপ হাতে তার আবছা অবয়ব বা শুধু ব্যাকপ্রোফাইলের ছবি স্টোরিতে দিয়ে এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। পাশাপাশি দিবসটি নিয়ে সিঙ্গেলদের মজার মজার মিম ও ট্রলও বেশ ট্রেন্ড করছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক পরিবেশ সৃষ্টি করেছে।

বর্তমান ব্যস্ত জীবনে একে অপরকে সময় দেওয়াটাই যেখানে সবচেয়ে বড় উপহার, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও আজকের দিনটি অনেকেই একটু ভিন্নভাবে কাটাচ্ছেন। প্রিয় মানুষের পছন্দের কোনো গ্যাজেট, বই, সুগন্ধি কিংবা হাতে লেখা কোনো চিঠি উপহার দেওয়ার পাশাপাশি পছন্দের কোনো রেস্তোরাঁয় ডিনার, লং ড্রাইভ কিংবা ঘরে বসেই প্রিয় কোনো সিনেমা দেখার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পুরুষরা সাধারণত নিজেদের অনুভূতি বা কষ্টের কথা সহজে প্রকাশ করতে পারেন না। সম্পর্কে তারা কতটা যত্নশীল, তা অনেক সময়ই আড়ালে থেকে যায়। তাই এই ধরনের একটি দিন তাদের মানসিক তৃপ্তি দেয়। উপহারের দাম কত, তা বড় বিষয় নয়, বরং তুমি আমার জীবনে আছ বলে আমি কৃতজ্ঞ এই ছোট একটি বাক্যই একজন মানুষের দিনটি সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজকের এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে জানিয়ে দেওয়া যায় যে তিনি জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: বাংলা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬