ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ : কলাতলী থেকে লিংক রোড পর্যন্ত চলবে অভিযান শহরের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের পঁচিশ হাজার টাকা জরিমানা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লিংক রোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পর্যটন প্রকল্প, সমঝোতা স্মারক সই বিএনপি নেতা এনামুল হকের কন্যা ইয়ারিন মারা গেছেন চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭

বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

​চট্টগ্রামের চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফ (২৬)-কে গ্রেফতার করেছে এসআরবি।

শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে কক্সবাজার শহরের বীচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​এসআরবি-১৫ (কক্সবাজার) এবং এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর একটি যৌথ দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মহিউদ্দিন শরীফ চট্টগ্রামের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত নাছেরের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন শরীফের বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত এই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু

বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬