উখিয়ায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫ ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দুদু মিয়ার বাড়ির এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দুদু মিয়ার বাড়ির গেটের সামনে ড্রেনের ভেতর ফেলে রাখা ১০টি কার্টন থেকে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেনএসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















