উখিয়ায় অভিযান চালিয়ে বালিভর্তি দুটি অবৈধ ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উখিয়ার থাইংখালী বনবিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে অভিযানে অংশ নেন দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা ও জালিয়াপালং বিট কর্মকর্তা রোকন উজ্জামানসহ বন বিভাগের একটি দল।
বন বিভাগ জানায়, অভিযানের সময় বালিভর্তি দুটি ডাম্পার জব্দ করা হয়। অবৈধভাবে বালি পরিবহনের অভিযোগে এসব ডাম্পার জব্দ করা হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনাঞ্চল ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক: 























