ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ

  • রেজাউল করিম:
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • 49

কক্সবাজারের পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত হয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন ও কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা-২৬’ অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জানানো হয়।

সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন বিদ্যালয়ের ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। অপর সংবর্ধিত অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব সাফওয়ানুল করিম ও পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম।

বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গর্ব ও বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। গুণী ও সফল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় সৃষ্টি হয়।

বক্তারা আরও বলেন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা, প্রশাসন ও বিভিন্ন পেশায় নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাঁদের সাফল্যের গল্প নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।

গুণী প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এমন আয়োজনকে বিদ্যালয়ের জন্য গৌরবের এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন অতিথিরা।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ

আপডেট সময় : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬