ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ

পেকুয়ায় ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃত আবদুল্লাহ একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে। সে ছোলামুড়ি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মগনামা লঞ্চঘাট স্টেশন এলাকায় ছোলা-মুড়ি বিক্রির আড়ালে গোপনে ইয়াবার ব্যবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা

ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ

আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬