ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর

টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমোরা মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা এলাকার মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে মাদকের বড় চালান মজুতের খবর পায় যৌথ বাহিনী। খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হলে এসআরবি ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবার একটি বিশাল চালান উদ্ধার করা হয়।

​এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ

টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬