ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা

৩০ বছর ধরে সমুদ্রে মাছ ধরে সংসার চালাচ্ছেন লাল মোহাম্মদ।

সাগরই তার জীবিকার একমাত্র ভরসা। কিন্তু ২২ দিনের নিষেধাজ্ঞার খবরে সেই ভরসাতেই যেন নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। নিষেধাজ্ঞার এই সময়ে কীভাবে সংসারের খরচ চালাবেন সে চিন্তায় এখন দিশেহারা তিনি।

শুধু লাল মোহাম্মদ নন, তার মতো কক্সবাজারের শত শত জেলের আয়ের পথও বন্ধ হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার সময়ে।সাগরে মাছ ধরা বন্ধ থাকলে পরিবার নিয়ে কষ্টে দিন কাটানোর আশঙ্কা তাদের।জেলেদের অভিযোগ, যখন সাগরে মাছ বেশি ধরা পড়ার সম্ভাবনা থাকে, ঠিক তখনই দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। তাই নিষেধাজ্ঞার সময় পরিবর্তনের পাশাপাশি এ সময়ে প্রয়োজনীয় সহযোগিতারও দাবি তাদের।

তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা। তিনি বেল,নিষেধাজ্ঞার পুরো সময়ে সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখতে চালানো হবে নিয়মিত অভিযান।থাকবে মোবাইল কোর্টও।

বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়ে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে জেলার নিবন্ধিত ৬৪ হাজার ৪২৮ জন জেলেকে।

একদিকে সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জরুরি,
অন্যদিকে এই সময়টাতে জেলেদের জীবিকা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাই নিষেধাজ্ঞা সফল করতে সাগরে নজরদারির পাশাপাশি জেলেদের পরিবারে স্বস্তি ফেরাতে কার্যকর সহায়তার দাবি জেলেদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম

সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা

আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬