ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি – সাইফুল ইসলাম সম্পাদক – মোঃ জুনায়েদ ​কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৬ রামু কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক অসুস্থ : দোয়া কামনা পরিবারের রোহিঙ্গা-স্থানীয় সম্পর্ক: শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কক্সবাজারে মতবিনিময় কবি অমিত চৌধুরী নাগরিক শোকসভা পরিষদের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন গঠিত, মাহিন সভাপতি, হেভা সা: সম্পাদক ১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা

সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে সেসব ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন বলে মনে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সে জন্য এ রকম ছেলের সঙ্গে প্রেম তো দূরে থাক, কখনো বন্ধুত্ব করতেও নিষেধ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নানা অনুভূতি-অভিজ্ঞতা শেয়ার করে তার ভক্ত-অনুরাগীদের এমন কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় মেয়েদের উদ্দেশে পরামর্শ দিয়ে একটি পোস্ট দেন প্রভা। সেই পোস্টে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর কথা উল্লেখ করে তিনি লিখেছেন— মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না।

তিনি বলেন, যতই ছেলে বলুক— ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এ রকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।

এর আগে তিনি নিজেও এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে জানান প্রবা। সেটার উদাহরণ টেনে তিনি বলেন, তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে। কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছে এ রকম কথা।

অভিনেত্রী বলেন, আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে— এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি— আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা।

তিনি বলেন, এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।

সুত্র: দৈনিক যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা

আপডেট সময় : ০৮:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬