ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১ এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা : শুক্রবার দুপুর ১২ টায় কোর্টবিল্ডিং এবং বাদ জুমা বায়তুশ শরফে প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার : আনোয়ারায় র‍্যাবের হাতে ধরা টেকনাফের নুরুল আলম মুজাহিদ চুনতির ১৯দিন ব্যাপী সীরত মাহফিলে আসছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ উখিয়া প্রেসক্লাবের সদস্য হলেন টিটিএনের নির্বাহী সম্পাদক নিশান ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মুবিন সদর থানার অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ২৩ এডভোকেট হারুন অর রশিদ আর নেই অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ড: ৫ জনকে আসামি করে মামলা দায়ের

টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টেকনাফ পৌরসভার খোনকার পাড়া বীচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

সোমবার (২ মার্চ ২০২৬) রাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল আভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত রফিক কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।

​র‌্যাব-১৫ জানায়, টেকনাফ পৌরসভাধীন সাইফা কুলিং কর্ণারের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে একদল ব্যবসায়ী অবস্থান করছে। এমন গোয়েন্দা সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে মোঃ রফিককে আটক করা সম্ভব হলেও তার সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রফিকের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে কালো কসটেপে মোড়ানো ৫টি প্যাকেটে মোট ৪৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। সে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিল।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং

টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬