ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

কক্সবাজারের উখিয়ায় সাহরির সময়ে  এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে পরে সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী ও স্থানীয় আবদুর শুক্কুরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঢাকাপোস্টকে বলেন, ‘ প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।’

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র বলছে, ‘ সাহরিতে দুর্বৃত্তরা অতর্কিত বসতঘরে প্রবেশ করে লালা বিবির ওপর হামলা চালায়, চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’

লালা বিবির স্বামীর বড় ভাই আবদুল আলম বলেন, ‘ জমিজমার বিরোধ নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে ঝামেলা চলছিলো দীর্ঘদিন ধরে। লালাবিবিকে নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে, পুলিশ যার আলামত পেয়েছে। পরিকল্পিতভাবে  এঘটনা বিরোধীপক্ষ ঘটিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬