ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার

পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

ফরাসি লিগ আঁ-তে ঘটল বড় অঘটন। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলে হারিয়েছে রেনে। এই হারে লিগে পিএসজির টানা সাত ম্যাচের জয়যাত্রা থেমে গেল।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পিএসজি।

ওসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করেন।
বক্সের বাইরে থেকে নেওয়া শটে ৩৪ মিনিটে রেনেকে এগিয়ে দেন জর্ডানিয়ান ফরোয়ার্ড মুসা আল-তামারি। ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান এস্তেবাঁ লেপল। এর দুই মিনিট পর ক্রস থেকে বল জালে পাঠিয়ে পিএসজির হয়ে একটি গোল শোধ করেন দেম্বেলে।

শেষ দিকে বদলি হিসেবে নামা ব্রেল এমবোলোর গোলে নিশ্চিত হয় রেনের বড় জয়। এই জয়ে লিগ টেবিলে ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

তবে শনিবার প্যারিস এফসির বিপক্ষে জিতলে শীর্ষস্থান পুনর্দখলের সুযোগ পাবে দ্বিতীয় স্থানে থাকা লঁস।

পিএসজির চেয়ে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

সূত্র:কালের কন্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা

পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬