ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল

নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়ি বহর দুর্ঘটনার কবলেও পড়লেও বড় কোন ক্ষতির সম্মুখীন হননি জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টা ২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস টিটিএনকে জানান, ‘মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন। ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সাথে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

সন্ধ্যা ৭ টার দিকে উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মেসুত ওজিলের গাড়িবহর দূর্ঘটনার মুখে পড়ে। এঘটনায় একটি
অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়, অটোরিকশার চালক গুরুতর আহত হয় তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে আসেন মেসুত ওজিল ও তার সাথে থাকা সফরসঙ্গীরা।  তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ

আপডেট সময় : ১১:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬