ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ

কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত সম্প্রসারিত এলাকা ও পৌরসভার সার্বিক তথ্যাদি সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন প্রদান করা হয়েছে। বর্তমানে প্রায় ৫ লাখ জনসংখ্যা ও ৩২.৯০ বর্গকিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে নতুন এই সিটি কর্পোরেশনের প্রশাসনিক সীমানা নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।

এতে বর্তমান পৌরসভার পাশাপাশি রামু ও কক্সবাজার সদর উপজেলার আরও পাঁচটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

​প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি (আয়তন ১৮.০০ বর্গকিলোমিটার) ও খুনিয়াপালং ইউনিয়ন (আয়তন ৪৭.৮২ বর্গকিলোমিটার) সিটি কর্পোরেশনের আওতায় আসবে। এছাড়া কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল (আয়তন ২৩.৬৭ বর্গকিলোমিটার), ঝিলংজা (আয়তন ২০.০০ বর্গকিলোমিটার) এবং পিএমখালী ইউনিয়নকে (আয়তন ২৭.২৫ বর্গকিলোমিটার) অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর মধ্যে দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং, খুরুশকুল ও পিএমখালী সম্পূর্ণ ইউনিয়ন এবং ঝিলংজা ইউনিয়নের নির্দিষ্ট কিছু মৌজা এই সম্প্রসারিত এলাকায় থাকবে।

​এই সম্প্রসারণ বাস্তবায়ন হলে নতুন সিটি কর্পোরেশনের মোট আয়তন দাঁড়াবে ১৬৯.৬৪ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনু্যায়ী এসব এলাকায় ৪,০৮,৭২৭ জন বাস করলেও বর্তমানে এই সীমানায় আনুমানিক ১০ লাখ ৮০ হাজার মানুষের বসবাস রয়েছে বলে এ পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী এবং প্রশাসক মো: শামীম আল ইমরানের স্বাক্ষর সম্বলিত নথিতে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য

কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ

আপডেট সময় : ১০:৫৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬