ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই

কক্সবাজার জেলার ৬২ ইউনিয়নে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। সীমানা সংক্রান্ত আইনি জটিলতা এবং প্রস্তাবিত সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্তির কারণে কক্সবাজার জেলার ৯টি ইউনিয়ন পরিষদ আপাতত নির্বাচনী তালিকার বাইরে থাকছে। জেলায় মোট ৭১টি ইউনিয়ন পরিষদ থাকলেও বাদ পড়া ৯টি ব্যতিরেকে অবশিষ্ট ৬২টিতে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন অফিস।

​জেলা নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর ও রামু উপজেলার ৫টি ইউনিয়ন নতুন প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানায় যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে সদর উপজেলার খুরুশকুল, পিএমখালী ও ঝিলংজা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং রয়েছে। সিটি কর্পোরেশন সংক্রান্ত এই প্রশাসনিক পরিবর্তন এবং অন্যান্য ৪টি ইউনিয়নের আইনি ও সীমানা জটিলতার কারণে এসব এলাকায় আপাতত ভোটগ্রহণ স্থগিত থাকছে।

​জেলা নির্বাচন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ৯টি ইউনিয়ন বাদ দিয়ে ৬২টিতে নির্বাচন আয়োজনের কথা জানালেও এখনও চূড়ান্ত নামভিত্তিক তালিকা প্রকাশ করেননি। সম্ভাব্য ৬২টি ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

​চকরিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন— হারবাং, বড়ইতলী, কৈয়ারবিল, বমু বিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, পূর্ব বড় ভেওলা, কাকারা, ফাঁসিয়াখালী, লক্ষ্যারচর, চিরিঙ্গা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, কোনাখালী ও ঢেমুশিয়া।

​পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়ন— বারবাকিয়া, শিলখালী, পেকুয়া, মগনামা, রাজাখালী ও টৈটং।

​মহেশখালী উপজেলার ৮টি ইউনিয়ন— মাতারবাড়ী, ধলঘাটা, কালারমারছড়া, শাপলাপুর, হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজোম ও ছোট মহেশখালী।

​কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন— আলী আকবর ডেইল, বড়ঘোপ, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং।

​রামু উপজেলার ৮টি ইউনিয়ন— ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, রশিদনগর, গর্জনিয়া, কাউয়ারখোপ, রাজারকুল, চাকমারকুল ও ঈদগড়।

​উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন— জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং, রাজাপালং ও পালংখালী।

​টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন— হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া, সাবরাং, টেকনাফ সদর ও সেন্টমার্টিন।

​কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন— চৌফলদণ্ডী, ভারুয়াখালী ও পাটালি মাছুয়াখালী।

​ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন— ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই

আপডেট সময় : ০৮:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬