ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লীতে একরাম নামে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার কিছু পরে শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আবুল মনসুর লুদু হাসেমিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুস সবুর সওদাগরের পুত্র।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার কিছু পর শহরের সিটি কলেজ লাগোয়া সাহিত্যিকা পল্লী এলাকায় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে একরাম নামের ৩২ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হন।

​গুলিবিদ্ধ একরাম পেশায় একজন রাজমিস্ত্রী। একরামের স্বজনদের দাবী, কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ এলাকায় মুবিন, জাহেদ, সাদ্দাম ও আটক হওয়া লুদুসহ চারজন তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তার পেটে অস্ত্র ঠেকিয়ে সরাসরি গুলি চালানো হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় একরামকে উদ্ধার করে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, জমি সংক্রান্ত ঘটনাসহ বেশ কিছু বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। তারই জেরে এ ঘটনা ঘটেছে।

​পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই সাহিত্যিকাপল্লী এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, হামলার মূল কারণ, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং এই ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০২:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬