ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ

টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদারকে তলব করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উখিয়ার আমলী আদালতের বিচারক কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ ওই আদেশ দেন।

আদেশে আগামী বুধবার (২৯ অক্টোবর) ওসি আতিকুর রহমান মজুমদারকে সশরীরে হাজির হয়ে মামলা সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ১৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টোরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় ওই দিন রাতেই উখিয়া থানার এসআই আশিস সূত্রধর বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর আইনে থানায় একটি মামলা করেন। এতে রিসোর্টের ১ মালিক ও ৩ ব্যবস্থাপকসহ মোট ৪ জনকে এজাহারনামীয় এবং রিসোর্টের ১৯ জন কর্মচারীকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই ঘটনায় মামলার ৪ নম্বর আসামি জাহিদ হোসেন সুমন (২৯) গ্রেপ্তার রয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছেন। তার রিমান্ডের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার বিষয়ে ওসি তলবের বিষয়টিকে স্বাভাবিক কার্যক্রমের অংশ বলে মন্তব্য করেছেন জেলা আইনজীবীর সভাপতি এড. আব্দুল মান্নান।

ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘অফিসার ইনচার্জ উখিয়াকে আদালতে তলব এটা আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ। ধারা সংযোজনের জন্য তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যেকোন সময় আবেদন করতে পারেন।’

তিনি উল্লেখ করেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত অতিরিক্ত মন্তব্য যে কার ও ক্ষতিকর কারন হতে পারে।

কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পারসন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান বলেন, আদালত চাইলে যে কাউকে তলব করতে পারেন। যদি তলব করেন, সে ক্ষেত্রে রেকর্ডিং অফিসার লিখিত জবাব দেবেন। তবে পুলিশ এখনো উখিয়া থানার ওসিকে তলবের কোনো আদেশ পায়নি।

তিনি আরও বলেন, যে মামলার ক্ষেত্রে ওসিকে তলব করা হয়েছে বলে বলা হচ্ছে, সেই মামলায় নতুন একটি ধারা সংযোজনের আবেদন করা হয়েছে। আদালত সেটি গ্রহণও করেছেন বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত

টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’

আপডেট সময় : ১২:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬