নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক মো:ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর)চট্রগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে তাকে আটক করে বায়েজিদ থানা পুলিশ।
চট্রগ্রাম বায়েজিদ থানা সূত্রে জানা যায়, ইউসুফ সাঈদ কে চট্রগ্রামে বায়েজিদ থানার একটি সন্ত্রাস দমন আইনের মামলায় আটক করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।পরে আদালত তার জামিন না মঞ্জুর করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করে।
মো:ইউসুফ সাঈদ সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পান। এছাড়া তিনি কক্সবাজার শহরের পেশকার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১১:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- 115
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

























