রামুর গর্জনিয়া ইউনিয়নে আত্মমানবতার সেবার উদ্দেশ্য নিয়ে হাবিব-আয়েশা ফাউন্ডেশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গর্জনিয়ার প্রয়াত শিক্ষানুরাগী হাবিব উল্লাহ চৌধুরী ও সাবেক নারী ইউপি সদস্য আয়েশা খানম চৌধুরীর নামে ‘হাবিব-আয়েশা ফাউন্ডেশন নামের ওই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্বপালন করবেন তাঁদের সন্তান ও গর্জনিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
হাবিব-আয়েশা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গর্জনিয়া ইউপির নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন- গর্জনিয়ার প্রখ্যাত জমিদার ও দানবির হাকিম মিয়া চৌধুরীর পুত্র ইলিয়াছ চৌধুরী, কচ্ছপিয়া কেজি স্কুল ও কলেজ এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর সহধর্মিণী কায়ছার জাহান চৌধুরী, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ইউপি সদস্য শাহরান চৌধুরী মারুফ, কণ্ঠশিল্পী ইস্কান্দর মির্জা, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষিকা রাজিয়া আক্তার শিলা, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসার প্রভাষক ওমর ফারুক চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষক জালাল উদ্দিন, স্বাস্থ্য সহকারী ছুরুত আলম, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরীর সহধর্মিণী মর্জিনা শাহীন চৌধুরী মুন্নি, সমাজসেবক নাছির উল্লাহ চৌধুরী, বেগম বাদশা চৌধুরী, নারীনেত্রী মুন্নী চৌধুরী, গোলজার বেগম চৌধুরী, খায়রুন্নেসা চৌধুরী, রাবেয়া বসরী চৌধুরী, সাবেক চেয়ারম্যান পুত্র ওয়াহিদুল আলম চৌধুরী, যুবনেতা ইয়াসির আরাফাতসহ গর্জনিয়ার চৌধুরী বংশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক নারী-পুরুষ ও সমাজের আলেমগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 






















