সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি দুই দিনের সফরে কক্সবাজার আসছেন ২৬ অক্টোবর।
সোমবার বেলা ১২ টা নাগাদ প্রতিমন্ত্রী কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। কক্সবাজার পৌঁছে বিকেলে রামুর ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন বলে প্রতিমন্ত্রীর সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















