ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক কিশোরী ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের বাগানপাড়া এলাকা থেকে মুহাম্মদ আবু হেলাল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরি ছিলেন।

এর আগে , শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১টার দিকে চুনতি বাগানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবু হেলালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. ইব্রাহীমের ছেলে।

নিহতের ভাই শিক্ষক মোহাম্মদ ইলিয়াস জানান, দুপুরে খাবার খাওয়ার জন্য হেলাল উদ্দীনকে ডাকতে তাঁর কক্ষে যান তিনি। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে প্রবেশ করেন। তখন মাটির ঘরের ছাউনির একটি খুঁটির সঙ্গে হেলাল উদ্দীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই উপজেলায় এক দিনের ব্যবধানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬