ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে

বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে কক্সবাজারে তিন দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এই মেলার আয়োজন করা হচ্ছে।

​মেলা শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। প্রথম দিন সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও মেলার উদ্বোধন হবে দুপুর আড়াইটায়। প্রথম দিনের বিকেল বেলায় থাকবে লোকজ সংগীত, ফায়ার শো এবং ব্যান্ড শো।

​দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর, শনিবার সকালে পুনরায় সৈকত পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩ টায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বিকেলে সূফি ও কাওয়ালি গান, ফোক গান এবং ডুয়েট গান পরিবেশিত হবে।

​সমাপনী দিন ২৭ সেপ্টেম্বর, রবিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল ৯ টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শেষ দিনে থাকবে বিকেল ৩ টায় ঘুড়ি উৎসব, বিকেল ৪ টায় সি সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রম প্রদর্শনী, ৫ টায় জেলা শিল্পকলা একাডেমী এবং শিশু একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনা। এছাড়াও রাখাইন নৃত্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নাচ, অরুণোদয় স্কুল ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। একই দিন রাত ৮ টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের এই মেলা শেষ হবে।

মেলায় থাকবে কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার,পোশাকে অর্ধশতাধিক স্টল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে

আপডেট সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬