ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭

চুরি, ছিনতাই, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার শহর ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশের দাবি, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চোর-ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

সদর মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযানে চোর ও ছিনতাইকারী হিসেবে ২ জন, মাদকসেবী হিসেবে ৫ জন এবং ধর্তব্য অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, চোর ও ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া এলাকার শহিদুল ইসলাম খোকন (২১) এবং ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ আরিফ (৩২)।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন-আবিদ হাসান ঈশান (২১), সাইফুল ইসলাম (২৩), তামিদুল ইসলাম (২৮), আরিফুল ইসলাম (১৯) ও আবু সাইদ।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার আটজন হলেন-পন ধর (৫০), নুনু দাস (৩৫), ছোটন দে (৩৫), মো. তারেক (২৩), মনির হোসেন (৪০), আবদুল্লাহ (২৮), আজিজুর রহমান (৩৫) ও শ্রী লিটন দেব শর্মা (৩২)।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. ইকবাল হোসেন ও মো. এহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭

আপডেট সময় : ১২:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬