ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন

বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

‎
‎কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎
‎বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় প্রধান সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা ‘আল-মদিনা’ নামের একটি ভাড়ায় চালিত অটোরিকশা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাতে বিজিবি ক্যাম্প এলাকায় চেকপোস্ট বসালে একটি অটোরিকশার যাত্রী মিজানের কাছে থাকা সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিক অনুযায়ী কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎
‎এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান,মিজান বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করতো। এছাড়া ইয়াবার ব্যবসা শহরে কোটি টাকার জমি ক্রয় করেছে বলেও জানায় সূত্রটি। ‎তার সিন্ডিকেটে আরো কয়েকজন কাজ করে বলে জানা গেছে।
‎
‎আটক মিজানুর রহমান কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
‎

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬