“ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্যে কক্সবাজার পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস- ২০২৬।
এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্দোগে সুগন্ধা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবনী সৈকতের উন্মুক্ত মঞ্চে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি তার বক্তব্যে বলেন, কক্সবাজারের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। তিনি বলেন, সরকার কক্সবাজারের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে চায়।
একই অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিম আরা বেগম স্বপ্না বলেন, কক্সবাজারের পর্যটনের বিকাশে সবাইকে আন্তরিক হতে হবে।
র্যালী ও আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী পর্যটন মেলার শেষদিন আজ রোববার। শেষদিনে ঘুড়ি উৎসব, সীসেফের লাইফ সেভিং কার্যক্রম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সৈকতের লাবনী পয়েন্টে আয়োজিত মেলায় ৫০ টি স্টল স্থান পেয়েছে। যেখানে রয়েছে কক্সবাজারের খাবার, পোশাক, হস্তশিল্প পণ্য, তারকা মানের হোটেলগুলোর স্টল।
নিজস্ব প্রতিবেদক 




















