ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ জেলাব্যাপী শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, আইনজীবী সংগঠন, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনের সাথে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের ব্রাহ্ম মন্দির বিভূতি-ভূষণ সেন মিলনায়তনে জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এ-সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী,সদর বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, শহর বিএনপির সদস্য সচিব আবুল কাসেম, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম,সাবেক মেয়র সরওয়ার কামাল,শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিল, এনসিপির জেলা কমিটির আহবায়ক প্রফেসর আখতার আলম,পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল সিদ্দিকী জামশেদ, সাবেক কাউন্সিলর সিরাজুল হক , জেলা শারদীয় দূর্গোৎসব সমন্বয় পরিষদের আহ্বায়ক দুলাল চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর, কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, এনসিপির নেতা মুহাম্মদ খালিদ বিন সাঈদ, রাইয়ান কাসেম, জেলা পুজা ফ্রন্টের আহ্বায়ক অসীম ধর, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, সমন্বয় পরিষদের সদস্য সচিব অরুপ শর্মাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বিএনপি,জামায়াত,এনসিপি,গণ অধিকার পরিষদসহ বি়ভিন্ন রাজনৈতিক দল,পেশাজীবী সংগঠন,জেলা, সদর উপজেলা,শহর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বক্তব্যে এবার পুজোয় মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা বৃদ্ধি এবং একদিনের ছুটি বাড়িয়ে দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা।

এলক্ষ্যে সর্বদলীয় মণ্ডপ মনিটরিং কমিটি গঠন,সার্বক্ষণিকভাবে মণ্ডপ পাহারা দেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবার কক্সবাজার জেলাব্যাপী সর্বমোট পূজা অনুষ্ঠিত হবে ৩২৪টি। যার মধ্যে ১৬৯টি ঘটপূজা এবং ১৫৫টি রয়েছে প্রতিমা পূজা।

১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপুজোর মাধ্যমে শুরু হয়ে বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬