ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে লিংক রোড ও সুগন্ধা এলাকার ২ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, জানারঘোনা এলাকায় ফুড গ্যালারি মিষ্টির কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থবিধি প্রতিপালন না করা ও মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, পরিমাণ, এমআরপি ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা এবং সুগন্ধা এলাকায় সালমান বার্মিজ শপকে আচারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ইত্যাদি না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান, ফার্মেসি ইত্যাদি তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ জানান, ক্রেতা সাধারণের বা ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এছাড়াও কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জানানোর আহবান জানান তিনি।

তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা করেন সহকারী পরিচালক। অভিযানে সহায়তা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জনাব আবদুর রহিম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬