ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১ এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা : শুক্রবার দুপুর ১২ টায় কোর্টবিল্ডিং এবং বাদ জুমা বায়তুশ শরফে প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার : আনোয়ারায় র‍্যাবের হাতে ধরা টেকনাফের নুরুল আলম মুজাহিদ চুনতির ১৯দিন ব্যাপী সীরত মাহফিলে আসছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ উখিয়া প্রেসক্লাবের সদস্য হলেন টিটিএনের নির্বাহী সম্পাদক নিশান ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মুবিন সদর থানার অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ২৩ এডভোকেট হারুন অর রশিদ আর নেই অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক

অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের

কলাতলীর এলপিজি স্টেশনের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় কলাতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বড় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়ে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন,আগুনে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন। জানাজায় নানান শ্রেশী পেশার মানুষ অংশ নেয়।

জানাজা শেষে স্থানীয় কলাতলীর গৈয়মতলী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয় বলে প্রয়াতের বড় ছেলে মো. সোহেল জানিয়েছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে কলাতলী ঝরঝরি কুয়া এলাকায় মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঢাকায় ময়নাতদন্ত শেষে স্বজনেরা মরদেহ নিয়ে রওয়ানা দেয় সোমবার বিকেলে।

রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ছেলে মো. সোহেল জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে দগ্ধ হওয়ার পর প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চারদিন জিবন-মৃত্যুর সন্ধিক্ষনে থাকার পর তিনি মারা যান।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন. আলমের মালিকানাধীন এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আবু তাহেরসহ অন্তত ১০ জন দগ্ধ হন।

নিহত আবু তাহের পেশায় সিএনজি চালক ছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার

অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের

আপডেট সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬