ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

​ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এই সংঘাতের রেশ ধরে বাংলাদেশে নতুন করে আলোচনায় এসেছে সেন্টমার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটি স্থাপনের পুরনো গুঞ্জনটি।

​রাজনৈতিক আড্ডা ও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিনের গুঞ্জন ছিল যে, সেন্টমার্টিনে আমেরিকা সামরিক ঘাঁটি করতে চায়। যদিও ড. ইউনূসের নেতৃত্বাধীন সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এই খবরটিকে অস্বীকার করেছিলো। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

​সেন্টমার্টিনের বাসিন্দা কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মকভাবে লিখেছেন, ‘যদি আজ সেন্টমার্টিন দ্বীপটি মার্কিন সেনাদের ব্যবহারের সুযোগ দেওয়া হতো, তবে হয়তো বাংলাদেশিরাও সরাসরি ইরানের মিসাইল দেখার সুযোগ পেত এবং টিকটক বা রিলস বানাতে পারত।’

বিভিন্ন চায়ের দোকানেও এই আলোচনা এখন তুঙ্গে। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, সেন্টমার্টিনে যদি আমেরিকার ঘাঁটি থাকত, তবে এতক্ষণে বাংলাদেশকেও ইরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তু হতে হতো এবং দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ হতো।

মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান নিয়েও সাধারণ মানুষকে নতুন করে ভাবিয়ে তুলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

আপডেট সময় : ০৩:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬