ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ২০২৭ সালে চুক্তিবদ্ধ এলএনজি কার্গোর ৬৫ শতাংশ সরবরাহ করবে কাতারএনার্জি সৌদিতে হতে পারে সবার দাফন : জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি চকরিয়ায় নয়, উখিয়া ও টেকনাফে অ্যাডভোকেট এ. কে. আহমদ হোসাইনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাঅষ্টমী। মহাঅষ্টমীর মূল আকর্ষণ রামকৃষ্ণ মিশনে আয়োজিত ঐতিহ্যবাহী কুমারী পূজা। কুমারের পবিত্রতায় বিশুদ্ধ নারী শক্তির রূপ কল্পনা করে ভক্তরা দেবীজ্ঞানে এ দিন কুমারী বালিকার চরণে ভক্তি ও পূজা নিবেদন করছেন।

হিন্দু শাস্ত্রানুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্প সুলক্ষণা ও অবিবাহিত কন্যাশিশুকে দেবীজ্ঞানে পূজা করা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত অনুযায়ী, শুদ্ধাত্মা কুমারীর মাঝেই ভগবতী আদ্যাশক্তির রূপ সবচেয়ে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়। মূলত জগতের সকল মাতৃরূপকে উপলব্ধি করা এবং সম্মান প্রদর্শন করাই কুমারী পূজার মূল উদ্দেশ্য।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী, বয়সের ভিত্তিতে কুমারী কন্যাদের ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়, ১ বছর বয়সে ‘সন্ধ্যা’, ২ বছরে ‘সরস্বতী’, ৩ বছরে ‘ত্রিধামূর্তি’, ৪ বছরে ‘কলিকা’, ৫ বছরে ‘সুভাগা’, ৬ বছরে ‘উমা’, ৭ বছরে ‘মালিনী’, ৮ বছরে ‘কুব্জিকা’, ৯ বছরে ‘কালসন্দর্ভা’, ১০ বছরে ‘অপরাজিতা’, ১১ বছরে ‘রুদ্রাণী’, ১২ বছরে ‘ভৈরবী’, ১৩ বছরে ‘মহালক্ষ্মী’, ১৪ বছরে ‘পীঠনায়িকা’, ১৫ বছরে ‘ক্ষেত্রজ্ঞা’ এবং ১৬ বছরে ‘অন্নদা’।

মহাঅষ্টমীর স্নান শেষে নতুন বস্ত্র পরিধান করিয়ে কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় নির্বাচিত কুমারীকে। পরবর্তীতে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপাচারে দেবী হিসেবে চরণে অঞ্জলি দেন পূজারি ও ভক্তরা। এ সময় চারদিকে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং দেবী স্তুতিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ প্রাঙ্গণ।

কুমারী পূজার তাৎপর্য ব্যাখ্যা করে পুরোহিতরা জানান, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের এই যুগে আধুনিক বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মাতৃজাতির প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করা অপরিহার্য। বিশ্বে নারীকে অধিকাংশ ক্ষেত্রে পত্নী বা সহধর্মিণী হিসেবে দেখা হলেও তাঁর সর্বশ্রেষ্ঠ মহিমাময় রূপ হলো তাঁর মাতৃরূপ। এই তিথিতে কুমারী পূজার মাধ্যমে মূলত সমগ্র জগতের মাতৃজাতি ও আদ্যাশক্তিকে প্রণাম নিবেদন করা হয়।

আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের। সনাতন পঞ্জিকা অনুযায়ী দশমীর দিন বিকেল ৩টার পর থেকে প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে রাজধানী পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে বুড়িগঙ্গার সদরঘাটস্থ ওয়াইজ ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

 সূত্র: ঢাকা ট্রিবিউন  বাংলা
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

আপডেট সময় : ০১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬